Bally CPIM: দীপ্সিতা ধর মঞ্চ থেকে নেমে যাওয়ার পরই বালিতে সিপিএম পার্টিঅফিসগুলোতে ‘তাণ্ডব’ | Bally Violence: Multiple CPM Party Offices Allegedly Vandalised After Dipsita Dhar’s Meeting
বাঁ দিকে, কার্যালয়ে ভাঙচুরের অভিযোগImage Credit: TV9 Bangla
বালি: দীপ্সিতা ধর সবেমাত্র সভা শেষ করে গিয়েছিলেন। তারপরই ‘হামলা’। বালিতে একাধিক সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ। পরপর পার্টি অফিসে বাঁশ, লাঠি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল-টিভি-সমস্ত আসবাবপত্র। মঙ্গলবার রাতের ঘটনাকে ঘিরে উত্তপ্ত বালির পঞ্চাননতলার
ঘটনার সূত্রপাত মঙ্গলবার বালি খাল সংলগ্ন পঞ্চাননতলায়। সেখানে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI)-এর একটি দলীয় কর্মসূচি ছিল। ওই সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। সিপিএম নেতৃত্বের দাবি, সেই সভা শেষ হওয়ার পর থেকেই দুষ্কৃতীরা হঠাৎ চড়াও হয়। রাত ১১টা নাগাদ বাইকে করে একদল দুষ্কৃতী এসে এলাকায় তাণ্ডব চালাতে শুরু করে।