Agnimitra Paul: ফাইভ স্টার হোটেলের টয়লেটের মতো সুলভ শৌচালয়, 'আইডিয়া' দিলেন অগ্নিমিত্রা | Agnimitra Paul visit Rabindra Sarobar kolkata - 24 Ghanta Bangla News
Home

Agnimitra Paul: ফাইভ স্টার হোটেলের টয়লেটের মতো সুলভ শৌচালয়, ‘আইডিয়া’ দিলেন অগ্নিমিত্রা | Agnimitra Paul visit Rabindra Sarobar kolkata

Spread the love

কলকাতা: প্রতিদিন শহর পরিদর্শনে বের হন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বেআইনি নির্মাণ কিংবা রাস্তা নোংরা করলেই ধমক দেন রাজ্যের পুরমন্ত্রী। তবে শুধু ধমক নয়, পাশাপাশি প্রতিদিন-প্রতিনিয়ত তিনি চেষ্টা করেন শহর কলকাতাকে কীভাবে আরও সুন্দর করে গড়ে তোলা যায়। এই কারণে তিনি পরামর্শও দিয়ে থাকেন সব সময়। আর এবার সুলভ শৌচালয়গুলিকে কীভাবে আরও উন্নত করা যায় সেই পরামর্শই দিলেন রাজ্যের মন্ত্রী।

বুধবার রবীন্দ্র সরোবর সংলগ্ন এলাকা পরিদর্শনে যান অগ্নিমিত্রা পাল। কোথাও কোনও নোংরা রয়েছে কি না সবটা খতিয়ে দেখেন তিনি। সেই সময়ই রবীন্দ্র সরোবরকে আরও কীভাবে সুন্দর করা যায় তার পরমার্শ দেন।

অগ্নিমিত্রা পাল বলেন, “লাইটিং চেঞ্জ করতে বলেছি। বেশি আলো থাকবে না। ডিম লাইট থাকবে। মায়ের রক্ষণাবেক্ষণ ভালভাবে হয় বলে দিয়েছি। প্রতিটি ফুটপাথ হলুদ কালো হবে যা ইন্টারন্যাশানাল রং হবে। প্রতিটি আলো ঠিক করতে হবে।” এরপর শৌচালয় আরও কীভাবে সুন্দর করা যায় সেই প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, “প্রতিটি বাথরুম সুন্দর করতে হবে। আজ সুলভে যেতে ইচ্ছা করে না। কোনও দিন যাব না। কিন্তু পাঁচতারা হোটেল কিংবা বিমানবন্দরে সুন্দর টয়লেট থাকে। সেই রকম করে দিতে হবে। যাতে সকলে যেতে পারেন।” পাশাপাশি শহরের নাগরিকদের আবেদন করেছেন যাতে প্রত্যেকেই যথাযথভাবে সেই শৌচালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *