‘বৃহস্পতিবার থেকে চালু বিশ্বকর্মা যোজনা’, মোদীর জন্মদিনের আগে ঘোষণা শুভেন্দুর, কী বার্তা রাজনাথের?
মোদী দেশবাসীর বিশ্বাস জিতে নিয়েছেন বলেও দাবি করেন রাজনাথ। তাঁর কথায়, ‘মোদীর ২৫ বছরের জীবনকে যদি একটা শব্দে বর্ণনা করতে হয়, সেটা সেবা।’ প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতা এবং বিভিন্ন সংস্কারের কথাও তুলে ধরেন। তিনি জানান, ৪০টিরও বেশি অর্ডন্যান্স ফ্যাক্টরিকে পুনর্গঠন করে সাতটি ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (DPSU)-এ পরিণত করা হয়েছে। রাজনাথের কথায়, ‘বড় পদে থাকলে বড় নেতা হয় না, বড় স্বপ্ন দেখতে হয়।’