দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কন্নড় অভিনেতা অনন্ত নাগ - 24 Ghanta Bangla News
Home

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কন্নড় অভিনেতা অনন্ত নাগ

Spread the love

ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য কিংবদন্তি কন্নড় অভিনেতা অনন্ত নাগকে দেওয়া হবে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার। ২২ সেপ্টেম্বর গুজরাটের কেভাদিয়ায় ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনন্ত নাগকে এই পুরস্কারটি প্রদান করা হবে। অনন্ত নাগকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স-এ তিনি লিখেছেন, ‘কিংবদন্তি অনন্ত নাগজি ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাওয়ার জন্য অনেক অভিনন্দন। কয়েক দশক ধরে তিনি তাঁর অসাধারণ অভিনয় ক্ষমতা, বহুমুখী প্রতিভা এবং কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ভরিয়ে দিয়েছেন নানা ঘরানার কাজের মাধ্যমে। একজন প্রকৃত শিল্পীর জন্য এটি নিঃসন্দেহে অত্যন্ত যোগ্য সম্মান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *