দড়ি দিয়ে বেঁধে রাখা হলো বিজেপির নেতাকর্মী-দের, শোরগোল পূর্ব বর্ধমানে
জানা গিয়েছে, সোমবার রাতে জামালপুর থানার চৌবেড়িয়ার পাঁচারা এলাকায় বেঁধে রাখা হয় চারজনকে। সেখানে দড়ি বেঁধে আটকে রাখা হয় বিজেপির জামালপুর ১ নম্বর মণ্ডল সাধারণ সম্পাদক বসন্ত পাঁজা-সহ মোট চারজনকে অভিযোগ, বৈধভাবে বালি নিয়ে যাওয়া সত্ত্বেও ট্রাক্টর আটকে লক্ষাধিক টাকা দাবি করা হয় তাঁদের কাছ থেকে। এলাকার বালি ব্যবসায়ী এবং ক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁদের আটকে রাখেন বলে অভিযোগ।