গোটা দিন বন্ধ বারাসাত বি-গার্ডেন বাস পরিষেবা, দিনক্ষণ জানাল সংগঠন - 24 Ghanta Bangla News
Home

গোটা দিন বন্ধ বারাসাত বি-গার্ডেন বাস পরিষেবা, দিনক্ষণ জানাল সংগঠন

Spread the love

বিশ্বকর্মা পুজো উপলক্ষে ১৯ সেপ্টেম্বর, শনিবার বন্ধ থাকবে বারাসাত বি-গার্ডেন বাস পরিষেবা। ওই দিন ২৪ ঘণ্টাই বন্ধ থাকবে এই বাস রুট। বিশ্বকর্মা পুজো উপলক্ষে সেদিন খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে বাস সংগঠনের পক্ষ থেকে। সেই কারণেই বছরের এই একটা দিন বন্ধ থাকবে বাস পরিষেবা, জানিয়েছে সংগঠনের নেতৃত্ব।

সপ্তাহ খানেক ধরেই এই পোস্টার দেওয়া হয়েছে বারাসত-বি গার্ডেনের বাসে। সোশ্যাল মিডিয়াতেও দেখা গিয়েছে এই পোস্টার। বারাসত-বি গার্ডেন বাস মজদুর সঙ্ঘ (BMS) এবং বাস মালিক সংগঠনের তরফে এই নোটিশ জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *