ক্রাইম ব্রাঞ্চের ভুয়ো পরিচয় দিয়ে সোনার দোকানে ৫ লক্ষ লুট
ইংরেজবাজার থানা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিনব জুয়েলার্সের কর্মচারী টুটুল হালদার সাইকেলে করে দোকানের ৫ লক্ষ টাকা নিকটবর্তী ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন। হায়দারপুরের একটি নার্সিংহোমের সামনে তিন জন তাঁকে আটকে নিজেদের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ কর্মী বলে পরিচয় দেয়। ব্যাগ তল্লাশির কথা বলে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। টুটুল বলেন, ‘ব্যাগে কী আছে তল্লাশি করা হবে বলায় আমি ঘাবড়ে যাই। এই সুযোগে ওরা টাকার ব্যাগ নিয়ে পালায়।’ দোকানের মালিক প্রণব বর্মন বলেন, ‘মাঝেমধ্যেই টুটুলকে দিয়ে ব্যবসার টাকা ব্যাঙ্কে জমা দিতে পাঠাই। সেই সময়েই লুট।’ মালদার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার অনুপম সিং বলেন, ‘সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিন দুষ্কৃতীর খোঁজ চলছে।’