করম পুজোর দিন, ২২ সেপ্টেম্বর ছুটি ঘোষণা রাজ্যের
রাজ্য সরকারি অফিসে, স্থানীয় প্রশাসনিক অফিসে, সরকারি কোনও বোর্ড, কর্পোরেশন, রাজ্য সরকারের অধীনে থাকা সংস্থাগুলিতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকবে ওই দিন। রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সব অফিস ও প্রতিষ্ঠানে ছুটি থাকবে। গোটা রাজ্যের সব চা বাগানে কর্মরত আদিবাসী সম্প্রদায়ের সব কর্মীদেরও ছুটি থাকবে।
গত বছরেও করম পুজোর দিন পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছিল রাজ্য প্রশাসন।