এশিয়ান গেমসে পদক জিতলেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে সুযোগ, ভারতীয় বক্সারদের জন্য সুখবর
এশিয়ান গেমসের পদকজয়ীদের সরাসরি সুযোগ বিশ্ব চ্যাম্পিয়নশিপে
২০২৭ সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকেই অলিম্পিক্সের যোগ্যতা অর্জন প্রক্রিয়া শুরু হবে। এর পরে চিনে এশিয়ান কোয়ালিফায়ার এবং ২০২৮ সালে ইতালি ও হাঙ্গেরিতে দু’টি ওয়ার্ল্ড কোয়ালিফাইং টুর্নামেন্ট হবে। ভারতীয় বক্সিং ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘আসন্ন এশিয়ান গেমসে পদকজয়ী বক্সাররা তাঁদের সংশ্লিষ্ট ওজন বিভাগে সরাসরি এন্ট্রি পাবেন। দশম এলিট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ-এ সোনাজয়ী বক্সাররা জায়গা পাবেন রিজ়ার্ভ হিসেবে।’
আরও জানানো হয়েছে, এশিয়ান গেমসে যে ওয়েট ক্যাটিগরিতে ভারত পদক পাবে না, সেখানে এলিট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ-এ সোনাজয়ীই মূল প্রতিনিধি হবেন। এ ছাড়া অলিম্পিক্সে থাকা যে ওজন বিভাগগুলি এশিয়ান গেমসে থাকবে না, সেখানেও একই নিয়ম কার্যকর হবে।