শেয়ার বাজারে বড় ধস, Sensex পড়ল ৭৭৮ পয়েন্ট, Nifty-তেও ধাক্কা - 24 Ghanta Bangla News
Home

শেয়ার বাজারে বড় ধস, Sensex পড়ল ৭৭৮ পয়েন্ট, Nifty-তেও ধাক্কা

Spread the love

ভারতের শেয়ার বাজারে ফের বড় ধাক্কা। ট্রেডিংয়ের শেষদিকে বাজারে প্রবল চাপ দেখা গিয়েছে। বাজার বন্ধের আগে sell-off আরও তীব্র ভাবে দেখা গিয়েছে। শেষ পর্যন্ত Sensex ৭৭৭.৮২ পয়েন্ট নেমে ৭৪০০৩.৮২ পয়েন্টে শেষ হয়েছে। Nifty 50 সূচক ২৭৯.৫০ পয়েন্ট পড়ে ২৩১১৮.৬০ পয়েন্টে বন্ধ হয়েছে।

দিনের শুরুতে ছবি কিছুটা অন্যরকম থাকলেও পরে ধাক্কা লাগে সূচকে। এক সময়ে Nifty ২৩৫০০-এর উপরে চলে যায়। পরে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় এবং US Treasury yield নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বাজারে প্রবল চাপ পড়ে। Reuters-এর তথ্য অনুযায়ী, Closing Auction Session (CAS)-এ Nifty-তে আরও তীব্র পতন দেখা গিয়েছে। Nifty গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে নিচের closing level-এ নেমে এসেছে।

কেন এত বড় পতন?

বাড়ছে crude oil-এর দাম: বাজারে সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বাজার থেকে। Brent crude ১০৭ ডলার পেরিয়ে গিয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ায় crude supply নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। Yemen-এ ইরানের সমর্থনে হুথির নতুন হামলার খবরও বাজারের আশঙ্কা বাড়িয়েছে। আমেরিকার ১০ বছর ট্রেজ়ারি ইল্ডের ৫%-এর উপরে গিয়েছে। এতে বিশ্বজুড়ে বরোয়িং কস্ট বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। Fed rate hike নিয়েও উদ্বেগ বেড়েছে।

কোন সেক্টরে সবচেয়ে বেশি ধাক্কা?

আজ financial এবং auto stocks-এ বড় ধাক্কা লেগেছিল। Nifty Smallcap 100 প্রায় ২.৪% পড়েছে। Nifty Midcap 100 প্রায় ২.১% নেমেছে। অবশ্য আইটি স্টক বাজারকে কিছুটা সামলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *