পদ্মকে হারাতে ‘হাতের’ সঙ্গে জোট চাইছেন প্রাক্তন পুরমন্ত্রী
সেখানে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘কংগ্রেসের সঙ্গে জোট হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।’ বৃহত্তর বাম ঐক্যের প্রশ্নে তিনি বলেন, ‘বৃহত্তর বাম মানে শুধু ফ্রন্টের ভিতরে থাকা বামপন্থী দলগুলি নয়। এটা শরিকদেরও বুঝতে হবে। বামফ্রন্টের বাইরেও অনেক বামমনস্ক মানুষ আছেন, গোষ্ঠী আছে, দল আছে।’