‘দুর্গাপুজো না-লিখলে ভেঙে দেওয়া হবে স্টল’, আলিপুরদুয়ারে বামেদের হুঁশিয়ারি আইন প্রতিমন্ত্রীর
এই সময়, আলিপুরদুয়ার: শারদোৎসব’ নয়, লিখতে হবে দুর্গোৎসব’। কয়েকদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে বামপন্থীদের উদ্দেশে কার্যত হুঁশিয়ারির সুরে এমন মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বার মুখ্যমন্ত্রীর দুরেই সুর মেলালেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী এবং করণদিঘির বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস। সোমবার আলিপুরদুয়ারে এসে হুঁশিয়ারির দুরে তিনি বলেন, ‘দুর্গোপুজো না লিখলে কমিউনিস্টদের স্টল ভেঙে দেওয়া হবে।’