‘টিউশনে যাচ্ছি’, খুনের আগে তরুণীর সঙ্গে কথা বৃদ্ধার, পুরুলিয়াকাণ্ডে মিলল গুরুত্বপূর্ণ সূত্র
জটিলা পুলিশকে জানিয়েছেন, তরুণীকে মেসের কাছে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখেছিলেন তিনি। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ ফোনে কথা বলতে দেখে বৃদ্ধা নিজেই তাঁর কাছে এগিয়ে যান। তরুণীর সঙ্গে কথা বলেন। জানতে চান, কোথায় যাবেন? বৃদ্ধার দাবি, তরুণী তাঁকে টিউশন যাবেন বলে জানিয়েছিলেন। পুলিশকে তিনি আরও জানিয়েছেন, তরুণী কোনও বিষয়ে দুশ্চিন্তায় ছিল বলে তাঁর মনে হয়েছে।