করাচির গলিতে ফের অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের তাণ্ডব, হাফিজ সইদ ঘনিষ্ঠ লস্কর নেতাকে খুনের দাবি, চাঞ্চল্য
FAQ
কোথায় এই হামলা হয়েছে?
পাকিস্তানের করাচির বিন কাসেম টাউন এলাকার ভৈঁস কলোনির ১১ নম্বর গলিতে।
হামলায় কে নিহত হয়েছেন?
এখনও পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ্যে আসেনি। তাঁকে লস্কর-ই-তৈবার জঙ্গি নেতা বলে দাবি করা হয়েছে।
হামলাকারী কত জন ছিল?
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, দু’টি বাইকে করে মোট চার জন হামলাকারী এসেছিল।
নিহতের সঙ্গে হাফিজ সইদ বা লস্কর-ই-তৈবার যোগ নিশ্চিত হয়েছে কি?
এখনও নয়। স্থানীয় সংবাদমাধ্যমে এমন দাবি উঠলেও পাক প্রশাসন বা অন্য কোনও নির্ভরযোগ্য সূত্র থেকে তা নিশ্চিত করা হয়নি।
এর আগে কি পাকিস্তানে এমন হামলার ঘটনা ঘটেছে?
লস্কর-ই-তৈবার কম্যান্ডার রিজওয়ান হানিফের দাবি, করাচি, পেশোয়ার-সহ পাকিস্তানের বিভিন্ন শহরে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলায় তাঁদের ৩০-এর বেশি সদস্য নিহত হয়েছেন।