Google Maps: রাস্তা জ্যাম নাকি ফাঁকা, গুগল ম্যাপস বোঝে কীভাবে? | How Does Google Maps Predict Real Time Traffic? The Hidden Technology Revealed
অচেনা রাস্তা হোক বা নিত্যদিনের অফিস যাতায়াত, বাড়ি থেকে বেরনোর পর গুগল ম্যাপস আমাদের সবচেয়ে ভরসার সঙ্গী হয়ে উঠেছে। তবে আপনি কি কখনও ভেবে দেখেছেন, প্রতি মুহূর্তে অ্যাপটি কীভাবে জ্যামের খবর বলে দেয়? এর পিছনে কোনও উপগ্রহের সরাসরি নজরদারি নেই, বরং রয়েছে এক অত্যাধুনিক প্রযুক্তির নিখুঁত হিসেব।