রাজস্থান থেকে গ্রেফতার অভিযুক্ত গাড়িচালক কল্যাণ বৈসলা - 24 Ghanta Bangla News
Home

রাজস্থান থেকে গ্রেফতার অভিযুক্ত গাড়িচালক কল্যাণ বৈসলা

Spread the love

গুরগাঁও: দেশজুড়ে আলোড়ন ফেলে দেওয়া গুরুগ্রামের হিট-এন্ড-রান মামলায় বড় সাফল্য। গলফ কোর্স রোডে মহিলা বাইকারকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার অভিযোগে মূল অভিযুক্ত কল্যাণ বৈসলাকে রাজস্থানের…

গুরগাঁও: দেশজুড়ে আলোড়ন ফেলে দেওয়া গুরুগ্রামের হিট-এন্ড-রান মামলায় বড় সাফল্য। গলফ কোর্স রোডে মহিলা বাইকারকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার অভিযোগে মূল অভিযুক্ত কল্যাণ বৈসলাকে রাজস্থানের দৌসা থেকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকেই আত্মগোপন করে ছিল সে। এবার তার বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক গুরুতর ধারায় আইনি পদক্ষেপ শুরু হল।

গত রবিবার সকালে গুরুগ্রামের ব্যস্ত গলফ কোর্স রোডে একদল বাইকারের সঙ্গে যাচ্ছিলেন শিভানি চৌহান ওরফে সিয়া। অভিযোগ, সেই সময় একটি চারচাকা গাড়ি নিয়ে তাঁদের ধাওয়া করে কল্যাণ। সিয়ার হেলমেট ক্যামেরা এবং পেছনের অন্য এক বাইকারের ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। সেখানে স্পষ্ট দেখা যায়, গাড়িটি ইচ্ছাকৃতভাবে সিয়ার বাইককে সজোরে ধাক্কা মারলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন এবং কয়েক মিটার ঘষটাতে ঘষটাতে এগিয়ে যান। এই ভয়াবহ দৃশ্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

অভিযুক্তের সাফাই বনাম ভুক্তভোগীর অনড় অবস্থান

গ্রেফতার হওয়ার আগে সংবাদমাধ্যমে অভিযুক্ত কল্যাণ দাবি করেছিল, ইউ-টার্নের কাছে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। বাইকাররা চড়াও হতে পারে এই আশঙ্কায় সে পালিয়ে যায় এবং তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তবে এই যুক্তি সরাসরি খারিজ করে দিয়েছেন আহত সিয়া। তাঁর জোরালো প্রশ্ন, চালক যদি নির্দোষই হতেন, তবে ধাক্কা মারার পর গাড়ি না থামিয়ে পালিয়ে গেলেন কেন? তিনি অভিযোগ করেন, নারী বাইকার বলেই তাঁকে সুপরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছিল। ঘটনার তীব্রতা ও পরিবারের দাবির মুখে প্রাথমিক জামিনযোগ্য ধারার বদলে পুলিশ অপরাধের মাত্রা বিবেচনা করে খুনের চেষ্টার (Attempt to Murder) ধারা যুক্ত করে।

ব্যানারে বিরিয়ানী রান্না করছেন গণেশ ঠাকুর! তামিলনাড়ুতে গ্রেফতার দোকান মালিক

Advertisements


   


   

ফের ল্যান্ডমাফিয়া নিধনে যোগী! হাজি সলমনের শালা কাল্লু বেগের অবৈধ নির্মাণে বুলডোজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *