বিশ্বকর্মা পুজোয় ছুটির দিনে বড় বদল! কবে বন্ধ থাকবে সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান? - 24 Ghanta Bangla News
Home

বিশ্বকর্মা পুজোয় ছুটির দিনে বড় বদল! কবে বন্ধ থাকবে সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান?

Spread the love

কলকাতা: চলতি বছরে বিশ্বকর্মা পুজোর দিনক্ষণ বদল হওয়ায় ছুটির তারিখে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। পূর্বের ঘোষণা অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটির…

কলকাতা: চলতি বছরে বিশ্বকর্মা পুজোর দিনক্ষণ বদল হওয়ায় ছুটির তারিখে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। পূর্বের ঘোষণা অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটির দিন নির্ধারিত থাকলেও, তিথি পরিবর্তনের কারণে সেই তারিখ সংশোধন করে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিশ্বকর্মা পুজো উপলক্ষে সরকারিভাবে ছুটি ঘোষণা করেছে রাজ্য।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি (নম্বর: ৪১৮৮-F(P2))-তে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি থাকবে বলে জানানো হয়েছিল। তবে পঞ্জিকা মতে ২০২৬ সালে বিশ্বকর্মা পুজো ১৮ সেপ্টেম্বর শুক্রবার পড়ায়, রাজ্য সরকার আগের সেই ছুটির নির্দেশিকায় সংশোধন এনেছে।

কোন কোন ক্ষেত্রগুলিতে ছুটি থাকবে?
নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর রাজ্য সরকারের সমস্ত দপ্তরে ছুটি থাকবে। এছাড়া—

স্থানীয় প্রশাসন, বিভিন্ন স্ট্যাটিউটরি বডি, বোর্ড এবং কর্পোরেশন।

Advertisements


   


   

রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন বা মালিকানাধীন সমস্ত সংস্থাও ওই দিন বন্ধ থাকবে।

এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলিতেও ওই দিন ছুটি বলবৎ থাকবে।

উল্লেখ্য, প্রতি বছর ভাদ্র সংক্রান্তির দিনে বঙ্গে মহাসমারোহে পালিত হয় বিশ্বকর্মা পুজো। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে কেন্দ্র করে কলকাতা, হাওড়া, হুগলি, আসানসোল ও দুর্গাপুরের মতো রাজ্যের শিল্পাঞ্চল ও কারখানাগুলিতে সাজসাজ রব পড়ে যায়। ওয়ার্কশপ, গ্যারাজ বা ছাপাখানা থেকে শুরু করে নানা ব্যবসা প্রতিষ্ঠানে যন্ত্রপাতি পুজো করার পাশাপাশি ঘুড়ি ওড়ানোর উৎসবে মেতে ওঠে বাঙালি। ছুটির দিন বদলের এই নতুন ঘোষণায় শ্রমজীবী মানুষের মনে পুজোর আনন্দ আরও কিছুটা বাড়িয়ে দিল।

প্রশাসনে ঝটিতি রদবদলে বদলাল ৩ পুলিশ আধিকারিকের ভাগ্য

রহস্যমৃত্যু হাবরা থানায়: ব্যারাকে মিলল এএসআই বিশ্বনাথ সেনের ঝুলন্ত দেহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *