চন্দ্রনাথ হত্যায় ২ কোটির সুপারি কিলিংয়ের চুক্তি হয়েছিল, চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর
কলকাতা: প্রয়াত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার আরও বড়সড় বিস্ফোরক তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি প্রকাশ্যে দাবি করেন যে, চন্দ্রনাথকে পৃথিবী…
কলকাতা: প্রয়াত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার আরও বড়সড় বিস্ফোরক তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি প্রকাশ্যে দাবি করেন যে, চন্দ্রনাথকে পৃথিবী থেকে সরাতে সুপারি হিসেবে প্রায় দুই কোটি টাকার চুক্তি হয়েছিল। এই নাশকতার নেপথ্যে কুখ্যাত ‘ভাইপো গ্যাং’ যুক্ত রয়েছে বলে তীর্যক আক্রমণ শানিয়েছেন তিনি। তবে এই পরিভাষার সুনির্দিষ্ট অর্থ কী, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনার তদন্তে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই যথেষ্ট দূর পর্যন্ত এগিয়েছে। ঘটনায় জড়িত মূল শুটার থেকে শুরু করে সুপারি বা কন্ট্রাক্ট কিলিংয়ের টাকা ব্যাগে করে যে বা যারা সরবরাহ করেছিল, তাদের প্রত্যেককে তদন্তকারী অফিসাররা চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসেছে। খুব শীঘ্রই এই মামলার চূড়ান্ত পরিণতি দেখা যাবে বলে আত্মবিশ্বাসী তিনি।
সিবিআই চার্জশিট এবং মামলার বর্তমান পরিস্থিতি
গত ৭ আগস্ট বারাসতের অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতে একটি বিস্তারিত চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই চার্জশিটে মূল মাস্টারমাইন্ড হিসেবে চন্দ্রনাথের সহকারী, ২৯ বছর বয়সি সাগর সলংকারের নাম উঠে এসেছে। চার্জশিটে মোট ১২ জন অভিযুক্তের নাম রয়েছে, যার মধ্যে ইতিমধ্যেই ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে বিহারের বাসিন্দা কৃষ্ণ কুমার সিং ছাড়া বাকি অভিযুক্তরা পুলিশ বা সিবিআইয়ের জালে রয়েছে। এছাড়া এই হাইপ্রোফাইল মামলার বিচার প্রক্রিয়া ও সত্যতা যাচাইয়ের জন্য মোট ৫৮৫ জন সাক্ষীকে তালিকাভুক্ত করা হয়েছে।
১১ অক্টোবরের বিশেষ সংসদ অধিবেশনের আগেই ডিলিমিটেশন নিয়ে বড় খেলা কেন্দ্রের
Advertisements
আগামী ২৩ সেপ্টেম্বরেই বাংলায় ৪ বিমানবন্দরের MOU সাক্ষর রাজ্যসরকারের