এশিয়ান গেমসের আগে ভারতীয় শুটারদের মহা সংকটে, কেন? - 24 Ghanta Bangla News
Home

এশিয়ান গেমসের আগে ভারতীয় শুটারদের মহা সংকটে, কেন?

Spread the love

কেন বুলেট সমস্যায় ভারত?

৫০ মিটার ইভেন্টে বিশ্বের সেরা শুটাররা ফিনল্যান্ডের বিশ্বখ্যাত সংস্থা ‘লাপুয়া’-র প্রিমিয়াম .২২ লং রাইফেল (মিডাস প্লাস ও এক্স-অ্যাক্ট) বুলেট ব্যবহার করেন। কিন্তু ইউক্রেন যুদ্ধের সামরিক চাহিদা ও .৩৩৮ ম্যাগনাম স্নাইপার সিস্টেমের উৎপাদনকে অগ্রাধিকার দিতে গিয়ে ২০২২ সাল থেকেই বাণিজ্যিক স্পোর্টস বুলেটের সরবরাহ কমিয়ে দিয়েছে সংস্থাটি। এর ফলে আগে যেখানে তিন-চার মাসে ভারতে কার্তুজ চলে আসত, এখন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (NRAI)-র মাধ্যমে সেই প্রক্রিয়া সম্পন্ন হতে এক বছরেরও বেশি সময় লেগে যাচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল যে, বার্লিনে লাপুয়ার টেস্টিং সেন্টারে ভারতীয় শুটারদের পরীক্ষার স্লট পেতে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

বিকল্প হিসেবে ব্রিটিশ কোম্পানি ‘এলি’ (Eley) কিংবা জার্মানির ‘আরডব্লিউএস’ (RWS) নিয়ে ভাবনাচিন্তা হলেও প্রযুক্তিগত সমস্যা থেকেই যাচ্ছে। ৫০ মিটার রাইফেলের জাতীয় কোচ মনোজ কুমারের মতে, লাপুয়া ব্যারেলে যেখানে ১১-১২ মিলিমিটারের নিখুঁত গ্রুপিং দেয়, সেখানে এলির ক্ষেত্রে তা বেড়ে দাঁড়ায় ১৫-১৬ মিলিমিটার। শুটিংয়ের মতো মিলিমিটারের সূক্ষ্ম খেলায় এই সামান্য পার্থক্যের কারণেই ১০.২ বা ১০.১ স্কোর নেমে গিয়ে দাঁড়ায় ৯.৮ কিংবা ৯.৯-এ, যা আন্তর্জাতিক মঞ্চে ফাইনাল থেকে ছিটকে যাওয়ার জন্য যথেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *