অনলাইনে ওষুধ কেনার আগে সাবধান, জীবন রক্ষায় মেনে চলুন এই ৫ নির্দেশিকা - 24 Ghanta Bangla News
Home

অনলাইনে ওষুধ কেনার আগে সাবধান, জীবন রক্ষায় মেনে চলুন এই ৫ নির্দেশিকা

Spread the love

স্মার্টফোনের এক ক্লিকেই আজকাল বাঘের চোখ কিনে ফেলা সম্ভব। আর ওষুধ তো সামান্য ব্যাপার! প্রেসক্রিপশন আপলোড করলেই ওষুধ পৌঁছে যায় দোরগোড়ায়। কিন্তু এই সুবিধার চক্করে কি নিজের বা পরিবারের স্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে ফেলছেন? চিকিৎসকরা বলছেন, অনলাইন ফার্মেসি থেকে ওষুধ কেনার সময় সস্তা দাম বা ডিসকাউন্টের চেয়ে ওষুধের সঠিক গুণমান যাচাই করা অনেক বেশি জরুরি। অনলাইনে ওষুধ কেনার আগে ৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা সেফটি চেকের কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কী ভাবে অর্ডার নেওয়া হচ্ছে তা বুঝুন

অনলাইনে ৩ উপায়ে ওষুধ কেনা যায়—সরাসরি সার্চ (OTC ওষুধ), প্রেসক্রিপশন আপলোড করে নিজে সার্চ করা, এবং হাতে লেখা প্রেসক্রিপশন আপলোড করা।

  • অনলাইন ফার্মেসি আপনার প্রেসক্রিপশন ডিজিটাল কার্টে পরিবর্তন করার পর মূল প্রেসক্রিপশনের সঙ্গে নাম, ডোজ় ও সংখ্যা মিলিয়ে নিন।

  • অনলাইনের তরফ থেকে কোনও ব্র্যান্ড বিকল্প (Substitute) হিসেবে দেওয়া হলে তা খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসককে জানান।

ছাড় বা ডিসকাউন্ট দেখে প্রলোভিত হবেন না

অতিরিক্ত ছাড় মানেই ওষুধটি খারাপ নয়, আবার ছাড়ের লোভে কিছু না দেখে মেডিসিন কেনাও বোকামি। কেনার আগে খেয়াল রাখুন:

  • ওষুধের প্রধান সল্ট ও তার মাত্রা (Strength) ডাক্তারের প্রেসক্রিপশনের সঙ্গে মিলছে কি না।

  • ওষুধটি কোনও অনুমোদিত ডিস্ট্রিবিউটর বা ম্যানুফ্যাকচারারের থেকে এসেছে কি না।

  • ওষুধটির মেয়াদের সময়সীমা শেষ হওয়ার খুব কাছাকাছি কি না।

কার্ডামম কফি থেকে তিসির চাটনি, ৪০ পেরিয়েও চনমনে থাকার টোটকা দিচ্ছেন রাধিকাওষুধের সঠিক সংরক্ষণ

কিছু ওষুধ তাপমাত্রা-সংবেদনশীল (যেমন ইনসুলিন বা নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিক)। ভুল তাপমাত্রায় রাখলে মেয়াদের আগেই এগুলো কার্যক্ষমতা হারিয়ে ফেলে।

  • ডেলিভারির সময় কোল্ড-চেন (Cold-chain monitoring) বজায় রাখা হয়েছে কি না দেখুন।

  • স্ট্রিপ বা প্যাকেটের গায়ে থাকা বারকোড বা কিউআর (QR Code) কোড থেকে সেটির ট্রাভেল হিস্ট্রি চেক করুন।

প্যাকেট নয়, QR Code স্ক্যান করে আসল ওষুধ চিনুন

প্যাকেজিং হুবহু আসলের মতো দেখতে হলেও সবসময় ওষুধের গায়ে থাকা কিউআর কোড বা বারকোড স্ক্যান করা উচিত। এটি স্ক্যান করলে প্রস্তুতকারক প্রতিষ্ঠান, ব্যাচ নম্বর (Batch number), এবং ম্যানুফ্যাকচারিং ও এক্সপায়ারি ডেট স্পষ্ট দেখা যাবে।

স্ট্রিপের সঙ্গে ইনভয়েস মেলান

ওষুধ হাতে পাওয়ার পরে এবং খাওয়ার আগে ইনভয়েস বা বিলের সঙ্গে ওষুধটি মিলিয়ে নেওয়া জরুরি।

  • ব্যাচ নম্বর: স্ট্রিপের পিছনের ব্যাচ নম্বর এবং বিলের ব্যাচ নম্বর এক কি না।

  • দাম ও এক্সপায়ারি: প্যাকেটে থাকা এমআরপি (MRP) ও মেয়াদের তারিখ বিলে উল্লেখিত তথ্যের সঙ্গে মিলছে কি না।

  • প্রতিটি পাতায় চেক: পুরো বাক্সের পরিবর্তে প্রতিটি আলাদা স্ট্রিপে এই ডিটেলস প্রিন্ট করা আছে কি না যাচাই করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *