অগস্টে বেড়েছে পণ্যের খুচরো ও পাইকারি দর - 24 Ghanta Bangla News
Home

অগস্টে বেড়েছে পণ্যের খুচরো ও পাইকারি দর

Spread the love

এই সময়: জুলাইয়ের তুলনায় অগস্টে দেশে পণ্যের খুচরো দরে মূল্যবৃদ্ধির হার সামান্য বেড়েছে। মূলত খাদ্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের কারণেই তার চাপ সাধারণ মানুষের পকেটে পড়েছে। সোমবার কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ কে ভিত্তিবর্ষ ধরে যে নতুন ক্রেতা মূল্যসূচক নির্ধারিত হয়েছে, সেই ক্রেতা মূল্যসূচক অনুসারে অগস্টে দেশের খুচরো মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৮২ শতাংশে। জুলাইয়ে এই হার ছিল ৪.৪৫ শতাংশ। অর্থাৎ, এক মাসের ব্যবধানে মূল্যবৃদ্ধি ০.৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত পেঁয়াজ, চিনি এবং আলুর বর্ধিত দামই সার্বিক ভাবে খুচরো মূল্যবৃদ্ধি বাড়িয়ে দিয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *