স্কুলে যাওয়ার নাম করে পুকুরে, মাছ ধরতে গিয়ে তলিয়ে মৃত্যু দুই ছাত্রের, অশোকনগরে চাঞ্চল্য
স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, প্রথম ও শিবম অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। এ দিন স্কুলে যাওয়ার নাম করেই বাড়ি থেকে বেরিয়েছিল তারা। কিন্তু অভিযোগ, স্কুলে না ঢুকে কয়েকজন সহপাঠী মিলে সোজা গিয়ে হাজির হয় পাশের পুকুরে। গামছা দিয়ে মাছ ধরার সময়ে আচমকা তলিয়ে যায় দু’জন। চোখের সামনে তাদের তলিয়ে যেতে দেখে আতঙ্কে চিৎকার শুরু করে আর এক ছাত্র। তার চিৎকার শুনে আশপাশের বাসিন্দা এবং স্কুলের শিক্ষকরা ছুটে আসেন।