ল্যাপটপে সাউন্ড কম শোনা যাচ্ছে? বাড়িতেই কী ভাবে স্পিকার পরিষ্কার করবেন?
নরম ব্রাশ ব্যবহার করুন
স্পিকারের গ্রিলের মধ্যে ধুলো জমে থাকলে খুব নরম ব্রাশ দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করতে পারেন। ব্রাশটি যেন শুকনো থাকে। চাইলে কম শক্তির এয়ার ব্লোয়ার ব্যবহার করা যায়, তবে অতিরিক্ত চাপ দিয়ে বাতাস প্রয়োগ করবেন না। সরাসরি ভ্যাকুয়াম ক্লিনারের শক্তিশালী সাকশন ব্যবহার করাও এড়িয়ে চলুন।
সফটওয়্যার আপডেট করুন
সাউন্ড ড্রাইভার পুরনো হলে বা কোনও সফটওয়্যার সমস্যায় শব্দ কমে যেতে পারে। তাই অপারেটিং সিস্টেম এবং অডিয়ো ড্রাইভার আপডেট করুন। সাউন্ড সেটিংসে ‘Enhancements’ বা ‘Audio Effects’ চালু থাকলে বন্ধ করেও পরীক্ষা করতে পারেন।
সব কিছু করার পরেও সাউন্ড কম থাকলে স্পিকারের হার্ডওয়্যার সমস্যা থাকতে পারে। সে ক্ষেত্রে নিজে ল্যাপটপ খুলে না দেখে বিশেষজ্ঞের সাহায্য নেওয়াই নিরাপদ।