রাজ্যপালের চিঠির পরেই স্থগিত পিবিইউ-সমাবর্তন
তিনশো পড়ুয়া গোল্ড এবং সিলভার মেডেল পাওয়ার তালিকায় ছিলেন। ১৮০ জনকে পিএইচডি শংসাপত্র দেওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় জানিয়েছেন, আচার্যর চিঠি পেয়েছি। আপাতত সমাবর্তন স্থগিত রাখতে বলা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে। কী কারণে শেষ মুহূর্তে এমনটা হলো, পরিষ্কার নয়।