১৫ মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট পেল পিস্টন
আমেরিকায় ব্যবসা সম্প্রসারণের জন্য ১৫ মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট পেল পিস্টন। সম্প্রতি FPV Ventures, Spark Capital এবং Pear VC-র কাছ থেকে এই অর্থ সংগ্রহ করেছে সংস্থাটি। এই ফান্ডের সাহায্যে ব্যবসা সম্প্রসারণ ছাড়াও নিজস্ব AI Fraud Prevention Tool চালু করবে বলে জানিয়েছে সংস্থা। Piston হলো এমন একটি সংস্থা, যারা ফুয়েল স্টেশনে পেমেন্ট সংক্রান্ত জালিয়াতি কমাতে Physical Fuel Card-এর ব্যবহারের বদলে বিশেষ ডিজিটাল ব্যবস্থা নিয়ে এসেছে। সংস্থার মূল অফিস ক্যালিফোর্নিয়ায় হলেও, ইঞ্জিনিয়ারদের বিশেষ দল কলকাতা থেকে সংস্থার প্রযুক্তিগত বিষয় পরিচালনা করে।