শত্রুভূমে ৫০ ঘণ্টা, ভাঙা শিরদাঁড়া নিয়ে ৭০০০ ফুট হাইকিং, রোমহর্ষক অভিজ্ঞতা মার্কিন সেনা অফিসারের - 24 Ghanta Bangla News
Home

শত্রুভূমে ৫০ ঘণ্টা, ভাঙা শিরদাঁড়া নিয়ে ৭০০০ ফুট হাইকিং, রোমহর্ষক অভিজ্ঞতা মার্কিন সেনা অফিসারের

Spread the love

ইসফাহানের আকাশে বিপর্যয়

ঘটনা চলতি বছরের ২ এপ্রিলের। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছিল মার্কিন বিমানবাহিনীর ‘F-15E স্ট্রাইক ঈগল’ (F-15E Strike Eagle)। প্রায় ৩ কোটি ডলার মূল্যের ওই দুই আসনের যুদ্ধবিমানের ছিলেন পাইলট ‘আলফা’ এবং ওয়েপন সিস্টেমস অফিসার ‘ব্রাভো’ (যিনি মার্কিন বিমানবাহিনীর একজন কর্নেল)।

আচমকাই ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত করে F-15E-তে। ব্রাভোর কথায়, ‘মনে হয়েছিল একটি প্রচণ্ড গতির মালবাহী ট্রেন এসে সজোরে ধাক্কা দিল বিমানে।’ দ্রুতই পরিষ্কার হয়ে যায়, জেটটিকে আর বাঁচানো সম্ভব নয়। বাধ্য হয়ে দু’জনকেই ইজেক্ট করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *