জুয়ার আসরে অভিযানের সময়ে পুলিশকে লক্ষ্য করে বোমা, জখম ASI
মুর্শিদাবাদের সালারের খাঁড়েরা গ্রামে জুয়ার ঠেকে অভিযান পুলিশের। তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর জখম হন সালার থানার এএসআই সাদেক আলি। তাঁকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় এখনও পর্যন্ত ধৃত ৫।