কলকাতা লিগে মহামেডানের বিরুদ্ধে কষ্টার্জিত ড্র ইস্টবেঙ্গলের
গত মরশুমে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এই মরশুমেও গ্রুপপর্বে ভালো ছন্দে ছিল তারা। তাল কাটল সুপার সিক্সে এসে। কার্যত শেষ হয়ে গেল কলকাতা লিগ জয়ের আশা। সোমবার মরণবাঁচন ম্যাচে মহামেডানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে গেলে এই ম্যাচে জিততেই হতো তাদের। সেখানে শেষ লগ্নে আকাশ হেমব্রমের গোলে হার বাঁচাল ইস্টবেঙ্গল। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এখন চতুর্থ স্থানে তারা।