ISF ও ABVP সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ, উত্তপ্ত ভাঙড় কলেজ, আহত ৮ পড়ুয়া
এবিভিপির অভিযোগ, কলেজের আগামী দিনের কর্মসূচি নিয়ে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপিকার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তাদের ছাত্রছাত্রীরা। সেই সময়ে বহিরাগতদের এনে আইএসএফ সমর্থকরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এবিভিপি সমর্থক ছাত্র ও ছাত্রীদের মারধর করা হয় বলেও দাবি তাদের।পাল্টা আইএসএফের অভিযোগ, শান্ত কলেজে বহিরাগত বিজেপি সমর্থকদের এনে অশান্তি তৈরির চেষ্টা করছিল এবিভিপি। এই বিষয়কে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে সংঘর্ষের সূত্রপাত বলে দাবি আইএসএফের।