How To Prevent Dengue | ঘরে ও বাইরে ডেঙ্গির থাবা থেকে বাঁচবেন কী ভাবে? জানুন জরুরি সতর্কবার্তা - 24 Ghanta Bangla News
Home

How To Prevent Dengue | ঘরে ও বাইরে ডেঙ্গির থাবা থেকে বাঁচবেন কী ভাবে? জানুন জরুরি সতর্কবার্তা

Spread the love

ডেঙ্গির বাড়বাড়ন্তে বাড়ছে আতঙ্ক, নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবেন কী ভাবে? জেনে নিন বিশেষজ্ঞ ও চিকিৎসকদের দেওয়া সহজ কিন্তু অত্যন্ত কার্যকর সুরক্ষাবিধি। ডেঙ্গি প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের উপর নির্ভর করলেই চলবে না, প্রয়োজন প্রতিটি নাগরিকের ব্যক্তিগত সচেতনতা। বাড়ির ছাদ, বারান্দা কিংবা ফুলের টবে জল জমতে না দেওয়া, নিকাশি ব্যবস্থা পরিষ্কার রাখা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার মতো প্রাথমিক অভ্যাসই মশার বংশবৃদ্ধি রুখতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে স্কুলে ফুল হাতা জামা, ফুল প্যান্ট ও মোজা পরানো এবং বাড়িতে নিয়মিত মশারি ও রিপেলেন্ট ব্যবহার অত্যন্ত জরুরি। প্রশাসন লার্ভিসাইড স্প্রে করলেও আমাদের সামান্য সতর্কতাই পারে পরিবারকে ডেঙ্গিমুক্ত রাখতে। ডেঙ্গি প্রতিরোধের মূল নিয়মগুলো জেনে রাখুন এবং সচেতনতা বাড়ান। শুনে নিন কী বললেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *