সাপে কীসের ভয়! তথ্যচিত্রে অন্য বার্তা বিডিও পুষ্পেনের - 24 Ghanta Bangla News
Home

সাপে কীসের ভয়! তথ্যচিত্রে অন্য বার্তা বিডিও পুষ্পেনের

Spread the love

প্রশাসনিক কাজের ব্যস্ততার মধ্যেও সংস্কৃতিমনস্ক এই আধিকারিকের ক্যামেরার পিছনের চোখও সমান ভাবে সাবলীল। তথ্যচিত্রে ব্যবহৃত বিভিন্ন দৃশ্যে নানা সময়ে তাঁর তোলা বাস্তব ঘটনাও রয়েছে। ক্যানিং যুক্তিবাদী সমিতির থেকে পাওয়া কিছু দৃশ্যও ব্যবহার করেছেন। ২০১২ থেকে ২০২০ পর্যন্ত বিভিন্ন জায়গার বিডিওর দায়িত্ব সামলেছেন পুষ্পেন।

তিনি বলছেন, ‘আমাদের লোকসংস্কৃতিতে মনসা সর্পদেবী এবং সাপের কামড় থেকে রক্ষাকারিণী। এই তথ্যচিত্রে মনসাকে কেন্দ্র করে গড়ে ওঠা সাংস্কৃতিক ঐতিহ্য, লোকবিশ্বাস ও কাহিনির পাশাপাশি সাপকে ঘিরে সমাজে প্রচলিত ভয়, ভ্রান্ত ধারণা এবং কুসংস্কারগুলিকে আধুনিক বিজ্ঞানের আলোয় বোঝার চেষ্টা করা হয়েছে।’ যোগ করেন, ‘বিশ্বাসকে অসম্মান করা নয়, বরং সাংস্কৃতিক বিশ্বাস এবং চিকিৎসাবিজ্ঞানের বাস্তবতার মধ্যে পার্থক্যটি স্পষ্ট করা হয়েছে তথ্যচিত্রে। সাপ, সাপের কামড় ও বিষক্রিয়ার বৈজ্ঞানিক দিক, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার অপরিহার্যতা, অ্যান্টি-স্নেক ভেনমের ভূমিকা, ওঝা, ঝাড়ফুঁক–সহ ক্ষতিকর প্রথা ও চিকিৎসায় বিলম্বের ভয়াবহ পরিণতি তুলে ধরা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *