ম্যাচের মাঝে কী কথা হয়েছিল নকভির সঙ্গে? ট্রফি বিতর্কের পরে ফাঁস BCCI সচিবের - 24 Ghanta Bangla News
Home

ম্যাচের মাঝে কী কথা হয়েছিল নকভির সঙ্গে? ট্রফি বিতর্কের পরে ফাঁস BCCI সচিবের

Spread the love

কেন নকভির থেকে ট্রফি নেয়নি ভারত?

তবে নকভির সঙ্গে দেখা করা এবং তাঁর হাত থেকে ট্রফি নেওয়া— দু’টিকে এক বিষয় হিসেবে দেখছেন না সইকিয়া। এর জন্য যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বদল হয়নি, তা স্পষ্ট করে দিলেন সইকিয়া। তিনি বললেন, ‘২০২৫ সালের এপ্রিলের পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের অন্যতম প্রধান নেতা, যিনি ভারতের বিরুদ্ধে কাজ করেন, তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ করা সম্ভব নয়।’

পুরুষ দলের পথে হেঁটে হরমনপ্রীত-স্মৃতিরাও নকভিকে এড়িয়ে গিয়েছেন। অর্থাৎ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ভারতের আপত্তি নেই, কিন্তু নকভির থেকে ট্রফি না নেওয়ার বিষয়ে কোনও আপস করা হবে না, তা স্পষ্ট করলেন BCCI সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *