বিশ্বকর্মা ছুটির দিন বদল, সরকারি বিজ্ঞপ্তি জারি করে নতুন হলি-ডে ঘোষণা - 24 Ghanta Bangla News
Home

বিশ্বকর্মা ছুটির দিন বদল, সরকারি বিজ্ঞপ্তি জারি করে নতুন হলি-ডে ঘোষণা

Spread the love

বিশ্বকর্মা পুজোর জন্য আগামী ১৮ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। ১৭ সেপ্টেম্বরের ছুটি পরিবর্তন করা হলো। একটি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা জারি করা হয়েছে সরকারি কর্মীদের জন্য।

ওই নির্দেশিকায় জানানো হয়েছে, বিশ্বকর্মা পুজোয় ১৭ তারিখ পূর্ণ দিবস ছুটি ঘোষণা ছিল। তবে এই বছর ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) পুজো হওয়ার কারণে সরকারি, স্থানীয় সরকারি সংস্থা, বোর্ড, কর্পোরেশনে, সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলিতে আগামী ১৮ সেপ্টেম্বর পূর্ণ দিবস ঘোষণা করা হলো।

উল্লেখ্য, সরকারি ছুটির তালিকা অনুযায়ী লিস্ট ১ ও লিস্ট ২ মিলিয়ে (এনআই অ্যাক্টে ছুটি এবং রাজ্যের ছুটি) মোট ৫১টি ছুটি রয়েছে এই বছরে। সেপ্টেম্বর মাসে এই একটিই ছুটি আছে সরকারি কর্মীদের জন্য। এর পরের মাসে অর্থাৎ অক্টোবর মাসে পুজোর ছুটি মিলিয়ে মোট ১২টি ছুটি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *