৯০-এ শেষ গান, ফুটেজ দেখে কী বলেছিলেন আশা?
আশা ভোঁসলের শেষ ফিচার ফিল্মের গান ‘Ae Meri Zindagi, Tu Chhipi Hai Kahan’। গানটি ‘Om Ka Hari’ ছবির জন্য রেকর্ড করেছিলেন তিনি। ২০২৩ সালের শেষ দিকে গানটির রেকর্ডিং হয়, তখন তাঁর বয়স ছিল ৯০-এর বেশি। চলতি বছর ৮ সেপ্টেম্বর, তাঁর ৯৩তম জন্মবার্ষিকীতে গানটি প্রকাশ্যে আসে। গানের সঙ্গে প্রকাশ করা হয়েছে রেকর্ডিংয়ের সময়কার বেশ কিছু দৃশ্যও। সেখানে স্টুডিয়োয় গান রেকর্ড করতে দেখা যায় শিল্পীকে।