ফের ভাঙন হুগলির পাড়ে, ধসে গেল পার্কের একাংশ - 24 Ghanta Bangla News
Home

ফের ভাঙন হুগলির পাড়ে, ধসে গেল পার্কের একাংশ

Spread the love

এই সময়, শ্যামপুর: ফের হুগলি নদী তীরবর্তী পূর্ব বাসুদেবপুরে অবস্থিত পার্কে ধস নামল। সপ্তাহ দুয়েক আগে এই পার্কে বেশ কিছুটা জায়গাজুড়ে ধস নেমেছিল। তার পরে সেচ দপ্তর জরুরি ভিত্তিতে নদীর ধস মেরামতি শুরু করে। সেই সময়ে ধস মেরামতে পূর্ব বাসুদেবপুর পার্কের কাছে ফেলা হয় মাটির বস্তা। এমনকী, জোয়ারের জল যাতে ভাঙা নদীর পাড় ধুইয়ে না দেয়, তার জন্য ভাঙা অংশ ঘিরে দেওয়া হয় পলিথিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *