‘এমবাপেও সেরা, তবে আমি এগিয়ে’, ব্যালন ডি’অর জয় নিয়ে স্পষ্ট বার্তা ইয়ামালের
এমবাপেও সেরা, তবে আমি এগিয়ে: ইয়ামাল
Movistar-এ প্রকাশিত একটি সাক্ষাৎকারের ক্লিপে ইয়ামাল নিজের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী বক্তব্য রেখেছেন। এমবাপের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমার মনে হয় আমরা দু’জন এখন বিশ্বের সেরা। এটা আমার কাছে এবং যাঁরা ম্যাচ দেখেন, তাঁদের সবার কাছেই স্পষ্ট। তবে এ বছর আমি যে ট্রফিগুলি জিতেছি, তার ভিত্তিতে আমারই ব্যালন ডি’অর প্রাপ্য।’