রুশ হামলায় উড়ল টেনিস তারকা আবাসন
ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কালো ছায়া এবার সরাসরি গিয়ে পড়ল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনকে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণসাগর সংলগ্ন ঐতিহাসিক বন্দরনগরী ওদেসায় শুক্রবার গভীর রাতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ ফৌজ। সেই বিধ্বংসী হামলায় ধ্বংস রয়েছে ইউক্রেনের তারকা টেনিস খেলোয়াড় দায়ানা ইয়াস্ত্রেস্কার পারিবারিক অ্যাপার্টমেন্ট। এই ধ্বংসস্তূপের মাঝে অক্ষত রয়েছে রোলাঁ গারোর অরেঞ্জ তোয়ালে।