কলেজের পরে শো-কজ় বিএড বিশ্ববিদ্যালয়কেও, শিক্ষকের আকাল, পড়াবেন কে?
বিএড এবং এমএড কোর্সের শিক্ষক/শিক্ষিকার যে তালিকা পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয়, তাও সন্তোষজনক মনে করেনি এনসিটিই। শিক্ষকদের তালিকা নির্ধারিত ফর্ম্যাটে দেওয়া হয়নি, এবং তা রেজিস্ট্রার ও উপাচার্যের দ্বারা অনুমোদিতও নয়। এমনকী সত্যিই যে সংশ্লিষ্ট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা বিএড, এমএড পড়ানোর জন্যে বিশ্ববিদ্যালয় থেকে বেতন পান, সেই সংক্রান্ত স্যালারি স্টেটমেন্টও জমা দেওয়া হয়নি। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়কে পূর্বাঞ্চলীয় কাউন্সিল ফের বা ফাইনাল শো–কজে়র সিদ্ধান্ত নেয়। সেই চিঠি বা নোটিস পাওয়ার পরে সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়কে অভিযোগ ও আপত্তিগুলির বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। প্রয়োজনীয় নথিও চাওয়া হয়।