BRICS Summit 2026 | ‘আমরা কারও বিরুদ্ধে নই’, ব্রিকসে বললেন মোদী
নয়াদিল্লিতে শুরু হয়েছে ১৮তম ব্রিকস সম্মেলন। ভারত মণ্ডপমে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকসকে আরও জনকেন্দ্রিক করার পাশাপাশি গ্লোবাল সাউথের ভূমিকা এবং আন্তর্জাতিক ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। মোদীর বার্তা, ‘আমরা কারও বিরুদ্ধে নই, আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।’ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংস্কার এবং আগামী ২০ বছরের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির উপরেও জোর দেন প্রধানমন্ত্রী।