Boat Capsize in Bangladesh | পদ্মার স্রোতে ভেসে বাংলাদেশ থেকে লালগোলা, উদ্ধার ২০ দিনের শিশু-সহ ১০
বাংলাদেশের পদ্মা নদীতে নৌকাডুবির পর প্রবল স্রোতে ভেসে মুর্শিদাবাদের লালগোলার তারানগর এলাকায় পৌঁছন ২০ দিনের শিশু-সহ ১০ জন। তাঁদের ভরা পদ্মার জলে ভাসতে দেখে স্পিডবোটে করে উদ্ধার করে বিএসএফ। উদ্ধার হওয়া সকলের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। পরে তাঁদের কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। নতুন পোশাক ও খাবারের ব্যবস্থাও করা হয়েছে। বিএসএফ ও বাংলাদেশের বর্ডার গার্ডের ফ্ল্যাগ মিটিংয়ের পর তাঁদের হস্তান্তর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।