প্রয়াত কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্র-গবেষণায় অন্য দিগন্ত - 24 Ghanta Bangla News
Home

প্রয়াত কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্র-গবেষণায় অন্য দিগন্ত

Spread the love

রবীন্দ্রনাথ এবং ওকাম্পোর সম্পর্ককে গণ্য করা হয় সাহিত্যের এক অনন্য অধ্যায় হিসেবে। আর ওই বিষয় নিয়ে গবেষণা করে বাংলা উপন্যাসটি লিখে কেতকী কুশারী ডাইসন সাড়া ফেলে দিয়েছিলেন। সেটা গত শতাব্দীর আশির দশক। রবি ঠাকুর এবং ওকাম্পোর সম্পর্কের প্রামাণ্য ধরা হয় ওই উপন্যাসকে। যার লেখক শুক্রবার, ১১ সেপ্টেম্বর প্রয়াত হলেন। ভারতীয় বংশোদ্ভূত কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক ও গবেষক কেতকী কুশারী ডাইসনের বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার ইংল্যান্ডের একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর প্রয়াণে বাংলা সাহিত্য ও চিন্তাজগতে নেমে এসেছে শোকের ছায়া। কেতকী রেখে গেলেন স্বামী রবার্ট ডাইসন এবং দুই পুত্র ভার্জিল পূজারী ডাইসন ও ইগর নীলাদ্রি ডাইসনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *