ছেলের অত্যাচার রুখতে না পারা মা–বাবার নিষ্ঠুরতা নয়: হাইকোর্ট
বেলঘরিয়া থানায় ২০২১–এ দায়ের মামলায় ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ (এ), ৪০৬ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছিল। মামলাটি খারিজের আবেদন করেন অভিযোগকারিণীর শ্বশুর-শাশুড়ি–সহ চার জন। অভিযোগকারিণীর দাবি ছিল, বিয়ের পরের দিন থেকেই পণের দাবিতে তাঁকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করা শুরু হয়। তাঁর স্বামী মাদকাসক্ত ছিলেন ও নিয়মিত মদ্যপান করতেন। তাঁকেও জোর করে মদ খাওয়ানো, মারধর করা, শারীরিত আঘাত করা এবং অপমান করা চলত। পরে স্বামী মারা যান।