খোলা হবে দিঘা গেটের ‘বিশ্ব বাংলা’ লোগো, জাতীয় সড়কে দু’দিন যান চলাচল নিয়ন্ত্রণ
সোম ও মঙ্গলবার এই দু’দিন রাত্রি ১২টা থেকে ভোর ৩টে পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সিইও ধুমালপ্রতীক অশোক বলেন, ‘যাত্রীদের যাতে কোনও রকমের অসুবিধা না হয়, তার জন্য রাতে কাজ করার কথা বলা হয়েছে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে। এই রুটের গাড়িগুলি গেটের সামনে পেট্রল পাম্প থেকে ঘুরিয়ে দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।’