‘কিছু যায় আসে না’, হরমুজ় নিয়ে উপসাগরীয় দেশগুলির সঙ্গে ইরান বৈঠক শুরুর ইঙ্গিত দিতেই মত ট্রাম্পের - 24 Ghanta Bangla News
Home

‘কিছু যায় আসে না’, হরমুজ় নিয়ে উপসাগরীয় দেশগুলির সঙ্গে ইরান বৈঠক শুরুর ইঙ্গিত দিতেই মত ট্রাম্পের

Spread the love

উত্তেজনা বাড়ছে হরমুজ় প্রণালী নিয়ে। রবিবারও, হরমুজ় প্রণালীতে জাহাজে হামলায় মৃত্যু হয়েছে এক জনের। এই নিয়ে সংঘাত চলছে ইরান এবং আমেরিকার মধ্যে। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়া তথা উপসাগরীয় দেশগুলির সঙ্গে বৈঠক শুরু করার ইঙ্গিত দিয়েছে তেহরান। তবে এই বৈঠক করা হলেও তাঁর ‘কিছু যায় আসে না’ বলে জানিয়ে দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ় প্রণালীর ভবিষ্যৎ নিয়ে ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলি বৈঠকে বসলেও আমেরিকার কোনও আপত্তি নেই বলেও রবিবার জানিয়েছেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরেই এই সংঘাতের অবসান ঘটবে বলেও দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *