কর চেয়ে ১৭০০-র বেশি সংস্থাকে নোটিস দিল আসানসোল পুরসভা - 24 Ghanta Bangla News
Home

কর চেয়ে ১৭০০-র বেশি সংস্থাকে নোটিস দিল আসানসোল পুরসভা

Spread the love

সেল-এর পরিচালনাধীন ইস্কোর কাছে ১২ কোটি টাকার বেশি এবং ইসিএল-এর কাছে প্রায় এক কোটি টাকা কর পাওনা পুরসভার। আসানসোল শহরের একাধিক হোটেল, ব্যাঙ্কোয়েট হল, শপিং মলের একাধিক দোকান এবং কারখানাও দীর্ঘদিন কর জমা দেয়নি। তার সংখ্যা ১৭৫০। আসানসোল পুরসভার কমিশনার দিলীপ মিশ্র বলেন, ‘খুঁজে দেখা হচ্ছে, আরও কোন সংস্থার কর বাকি রয়েছে কি না। থাকলে তাদের কাছেও নোটিস পাঠানো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *