বৃষ্টিতে ফের বন্ধ কেদারনাথের রাস্তা, নিরাপত্তায় বড় সিদ্ধান্ত রুদ্রপ্রয়াগ প্রশাসনের - 24 Ghanta Bangla News
Home

বৃষ্টিতে ফের বন্ধ কেদারনাথের রাস্তা, নিরাপত্তায় বড় সিদ্ধান্ত রুদ্রপ্রয়াগ প্রশাসনের

Spread the love

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বন্ধ কেদারনাথের যাত্রাপথ। চিরবাসা হেলিপ্যাডের কাছে বৃষ্টির জলের স্রোতে রাস্তায় নেমে এসেছে বড় বড় পাথর ও ধ্বংসাবশেষ। ফলে ব্যাহত হয়েছে তীর্থযাত্রীদের যাতায়াত। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ড থেকে তাঁদের চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে রুদ্রপ্রয়াগ প্রশাসন। ইতিমধ্যেই রাস্তা থেকে পাথর ও ধ্বংসাবশেষ সরিয়ে সংস্কারের কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব কেদারনাথ যাত্রা ফের স্বাভাবিক করতে তৎপর রুদ্রপ্রয়াগ প্রশাসন। পাশাপাশি, আবহাওয়া পরিস্থিতি ও যাত্রাপথের অবস্থার উপরও নিয়মিত নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *