Suvendu Adhikari on CPIM: ‘হাজার চেষ্টা করলেও গীতা-হনুমান চল্লিশা পাবেন না…শুধু মার্কস-লেনিনের বই’, শুভেন্দুর মুখে ‘৩৪ বছরে’র কথা | CM Suvendu Adhikari says one cant find Geeta Hanuman Challisa in CPIM stall
কলকাতা: গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে ফের বামেদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvenu Adhikari)। এবার সনাতনী সংস্কৃতি নিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় বামেরা। ৩৪ বছরের বাম শাসনে রাজ্যে কী অবস্থা ছিল, সে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আরতি, পুষ্পাঞ্জলি, প্রসাদ সব ভুলিয়ে দিয়েছিল ৩৪ বছরের লাল রাজত্ব।”
গত বুধবার বিধানসভা থেকে বামেদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবার থেকে পুজোয় স্টল দিতে চাইলে শারদোৎসব না লিখে দুর্গা পূজা লিখতে হবে কমিউনিস্টদের। পাশাপাশি বামপন্থী অধ্যাপকদের ‘দুর্বল’ বিশ্ববিদ্যালয়ে বদলির কথাও বলেছিলেন তিনি।
সবিস্তারে আসছে…