Belly Sounds: কখনও কখনও পেট থেকে গুড়গুড় শব্দ শুনতে পান? কেন এই আওয়াজ শোনা যায় জানেন? | Why Does Our Stomach Growl or Gurgle? Know the Real Cause - 24 Ghanta Bangla News
Home

Belly Sounds: কখনও কখনও পেট থেকে গুড়গুড় শব্দ শুনতে পান? কেন এই আওয়াজ শোনা যায় জানেন? | Why Does Our Stomach Growl or Gurgle? Know the Real Cause

Spread the love

এর বিজ্ঞানসম্মত কারণ কী?Image Credit: Getty Images

কলকাতা : অনেক সময় আমরা পেটের মধ্যে থেকে ‘গুড়গুড়’ আওয়াজ শুনতে পাই। কখনও কখনও এই আওয়াজ অন্য রকম শুনতে লাগে আবার কখনও কখনও গুড়গুড় না হয়ে ঘড়ঘড়ও মনে হয়। অনেকে মনে করেন, এমন আওয়াজ শুধু মাত্র খিদে পেলেই হয়। কিন্তু আপনি কি জানেন, পেটের এই শব্দ আসলে আমাদের পরিপাকতন্ত্রের অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া?

আমরা খাবার খাওয়ার পর তা ক্রমে পাকস্থলী ও অন্ত্রে গিয়ে পৌঁছায়। খাবারকে হজম করার জন্য আমাদের অন্ত্রের পেশীগুলো নিয়মিত সংকুচিত ও প্রসারিত হয়। এই প্রক্রিয়াকে বলে পেরিস্টালসিস। খাবারের বস্তুর সঙ্গে মাঝেমাঝে পাকস্থলী ও অন্ত্রে থাকা তরল পদার্থ ও গ্যাসও ক্রমে ক্ষুদ্রান্ত্র হয়ে বৃহদান্ত্রের দিকে এগিয়ে চলে। এই এগিয়ে চলার পথে পেটে বিভিন্ন কম্পন হয়। সেই কম্পনই পেটের ভেতরের বিভিন্ন শব্দ দিয়ে আমাদের কানে পৌঁছায়।

তবে এখানে আসে একটা প্রশ্ন। খিদে পেলে পেটে বেশি শব্দ শোনা যায় কেন? কারণ দীর্ঘসময় খাবার না খেলে পাকস্থলী ও অন্ত্র প্রায় খালি থাকে। তখন পরিপাকতন্ত্রের পেশীগুলো নির্দিষ্ট সময় অন্তর সংকুচিত হয়ে ভিতরের অবশিষ্ট তরল ও গ্যাসকে এগিয়ে দেয়। খালি পেটের মধ্যে যেহেতু তখন কিছুই নেই, তাই অনেক সময় এই আওয়াজগুলো আরও বেশি শোনা যায়। তাই পেটের ভেতর গুড়গুড় শব্দ মানেই যে কিছু হয়েছে, এমন মনে করার কিছু কারণ নেই। এর পাশাপাশি খুব তাড়াতাড়ি খাওয়া, সফট ড্রিঙ্কস পান করা, কিছু খাবার খেলেও এই গ্যাস তৈরি হয় পেটে।

তবে সাধারণত এসব আওয়াজ শুনলে দুশ্চিন্তা করার কোনও কারণ নেই। তবে যদি শব্দের সঙ্গে তীব্র পেটব্যথা, দীর্ঘস্থায়ী বমি, পেট ফুলে যাওয়া ও পায়খানা হতে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নাহলে এই শব্দে ঘাবড়ানোর বিশেষ কোনও কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *