সেতুর স্বাস্থ্যপরীক্ষায় আচমকা বন্ধ রাস্তা, যানজটে তীব্র ভোগান্তি নিত্যযাত্রীদের - 24 Ghanta Bangla News
Home

সেতুর স্বাস্থ্যপরীক্ষায় আচমকা বন্ধ রাস্তা, যানজটে তীব্র ভোগান্তি নিত্যযাত্রীদের

Spread the love

এই কাজের দায়িত্বে থাকা পূর্ত দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টা ধরে এই পরীক্ষা-নিরীক্ষা চলবে। যতদিন এই কাজ চলবে, তত দিন যান নিয়ন্ত্রণ করা হবে। যান চালকদের একাংশ অভিযোগ করেছেন, এ দিন থেকে যে যান নিয়ন্ত্রণ শুরু হবে, সেটা তাঁরা জানতেন না। তার জেরেই অনেকে ভোগান্তির মুখে পড়েন। আচমকা যান নিয়ন্ত্রণ শুরু হওয়ায়, সকাল থেকেই বালি ব্রিজ ও সংলগ্ন রাস্তাগুলিতে প্রবল যানজট দেখা দেয়। সকাল থেকেই ব্রিজে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। তাতে চরম দুর্ভোগে পড়েন অফিসযাত্রীরা। থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীরা। এটি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও কলকাতার অন্যতম সংযোগকারী রাস্তা হওয়ায় যানজটে ফেঁসে হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় বালি ট্র্যাফিক গার্ড ও দক্ষিণেশ্বর ট্র্যাফিককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *