তৃণমূলের প্রতীক নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে কমিশন, বৈঠক শেষে আশঙ্কা মমতার শিবিরের - 24 Ghanta Bangla News
Home

তৃণমূলের প্রতীক নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে কমিশন, বৈঠক শেষে আশঙ্কা মমতার শিবিরের

Spread the love

তৃণমূল কংগ্রেসের প্রতীক ও দলের স্বত্ব নিয়ে অন্তর্বর্তিকালীন নির্দেশ দেওয়া হতে পারে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে এমনটাই মনে করছেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতারা। তবে দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কমিশন অন্তর্বর্তিকালীন আদেশ দিলেও তাঁরা আইনি পথে যাওয়ার প্রস্তুতি রাখছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়— কোন গোষ্ঠী আসল তৃণমূল কংগ্রেসের দাবিদার, তা নির্ধারণের আগে দু’পক্ষের বক্তব্য শোনার জন্য উভয় পক্ষের প্রতিনিধিদের শনিবার তলব করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই মতো সকাল ১১টা নাগাদ কমিশনের দ্বারকা অঞ্চলের ভবনে যায় ঋতব্রতদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। তার পরে কমিশনের সঙ্গে কালীঘাটপন্থীদের বৈঠক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *